হবিগঞ্জের নবীগঞ্জে মাঝ রাতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো- নবীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোসবীর রহমানের ছেলে শফিকুর রহমান এবং মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুপ ঠাকুরের ছেলে রমাকান্ত গোঁপ।
অভিযানে সিগনেচার, রয়েল, ওল্ড মন্ডসহ বিভিন্ন ব্র্যান্ডের ১৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৫০ লিটার বাংলা মদ, ৭০০টি খালি বোতল, ৭টি স্মার্টফোন, ৫টি পাসপোর্ট, ২৬৩০ টাকা, এবং ২টি জাল টাকার নোট উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়ে বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক দুর্বার