হবিগঞ্জে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে ১৫০ জনের নামে আরো একটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা করেন।
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান মাহীকে প্রধান আসামি করে ৬৭ জনের নাম উল্লেখ ও ১৫০ জনকে এতে অজ্ঞাত আসামি করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে একই থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ রায়কে।
মামলায় অভিযোগ করা হয়, ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেন। এ সময় বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।
দৈনিক দুর্বার