ঢাকা | বঙ্গাব্দ

আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার, জড়িত যুবদল নেতা বহিস্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2025 ইং
মুন্সিগঞ্জের ছবির ক্যাপশন: মুন্সিগঞ্জের
ad728
মুন্সিগঞ্জের শ্রীনগরে আটক এজহার ভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে শ্রীনগর থানায় হট্টগোল করে ছিনিয়ে নেয় অর্ধশতাধিক নেতাকর্মীরা।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তরিকুল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যান শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক যুবদল ও বিএনপি নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপযায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়া হয়।

পুলিশ সুপার শামসুল আলম বলেন, ছিনিয়ে নেয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted