মুন্সিগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তরিকুল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মারামারির মামলায় শুক্রবার তরিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে যান শ্রীনগর থানা পুলিশ। রাতে অর্ধশতাধিক যুবদল ও বিএনপি নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপযায়ে হট্টগোল করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়া হয়।
পুলিশ সুপার শামসুল আলম বলেন, ছিনিয়ে নেয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।