ঢাকা | বঙ্গাব্দ

দাবানল বিপর্যয়ে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াল কানাডা

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2025 ইং
দাবানল বিপর্যয়ে ছবির ক্যাপশন: দাবানল বিপর্যয়ে
ad728
সম্প্রতি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যের প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অপরদিকে, মার্কিন স্টেট ক্যালিফোর্নিয়া পুড়ছে দাবানলে। আগুনে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গেছে লাখো ঘরবাড়ি। প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দিয়েছেন, ক্যালিফোর্নিয়ার দাবানলের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার দেশ।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন ট্রুডো।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স