ঢাকা | বঙ্গাব্দ

আমরণ অনশনে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2025 ইং
শিক্ষানবিশ ছবির ক্যাপশন: শিক্ষানবিশ
ad728
চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রশাসনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ে ১নম্বর গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় অনশন করছেন তারা।

অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের দাবি, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত এই আমরণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা। এ সময় কয়েকজনকে কাফনের কাপড় পরেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনরতরা জানান, আমরণ অনশন কর্মসূচি ঘোষণার পর রাতে স্বরাষ্ট্র সচিবের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করলেও চাকরিতে পুনর্বহালের আশ্বাস মেলেনি। সেজন্য তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে, সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আমরণ অনশনের ঘোষনা দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted