ঢাকা | বঙ্গাব্দ

আমলাতান্ত্রিক অদক্ষতায় ভারতের সাথে সম্পাদিত চুক্তি প্রকাশ হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 17, 2025 ইং
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছবির ক্যাপশন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
ad728
আমলাতান্ত্রিক অদক্ষতায় ভারতের সাথে সম্পাদিত চুক্তি প্রকাশ হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
জাতীয় | 16th January, 2025 8:06 pm


ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি দেশটির ওয়েবসাইটে রয়েছে। তবে আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে বাংলাদেশে তা প্রকাশিত হয়নি— এমনটা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

রফিকুল আলম বলেন, জুলাই গণঅভ‍্যুত্থানে গুরুতর আহত ১৩ জনকে সরকারি খরচে বিদেশে পাঠানো হয়েছে। আরও ১৯ জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। জুলাই হত‍্যাকাণ্ডের সব তথ‍্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত রয়েছে এবং সেগুলো জাতিসংঘের তদন্ত মিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরকারের প্রতিনিধিত্ব করবেন। এ সময় আগামী ২১ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে অংশ নিতে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যাবেন বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted