ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী দিনে আজ নেপালের মুখোমুখি বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 18, 2025 ইং
নেপালের মুখোমুখি বাংলাদেশ ছবির ক্যাপশন: নেপালের মুখোমুখি বাংলাদেশ
ad728
মালয়েশিয়ায় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। শনিবার (১৮ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। প্রথম দিনে অনুষ্ঠিত হবে একাধিক ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় বাঙ্গির ক্রিকেট ওভালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

এই ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাঘিনীরা। এর আগে বিশ্বকাপের ফটোসেশনের দিন বড় কিছু করার স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। প্রস্তুতিটাও দুর্দান্ত হয়েছে তাদের। এবার মাঠে লড়াইয়ে নিজেদের সেরাটা দেয়ার পালা।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted