ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক্ নতুন কার্যকরি কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2025 ইং
যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক্ ছবির ক্যাপশন: যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক্
ad728
মোঃ জালাল উদ্দিন, শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি: বাহিরে তুষার ঝড়, -১০ ডিগ্রি সেলসিয়াস উপেক্ষা করে লোকে লোকারণ্য ছিল পার্টি হল।যুক্তরাষ্ট্র হবিগঞ্জ জেলা সমিতি ইনক্ (২০২৫খ্রিঃ-২০২৬খ্রিঃ) সালের নতুন কার্যকরি কমিটি শপথ গ্রহণ অনুষ্ঠান গত জানুয়ারি ১৯,২০২৫খ্রিঃ তারিখ রোববার (স্থানঃ আল আকসা চায়নীজ রেস্টুরেন্ট পার্টি হল, ব্রঙ্কস) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ  অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মোঃ সামছুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি সৈয়দ এম নোমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি মোঃ আমীর ফারুক তালুকদার।অতিথি হিসেবে উপস্থিত প্রতিষ্ঠাতা সর্বজনাব মোঃ কাশেম আলী, মোয়াজ্জেম হোসেন সাজু, কাজী সাব্বির আহমেদ, মোঃ শফিক চৌধুরী, মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অসীম চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকন হাকিম, অবসরপ্রাপ্ত NYPD পুলিশ অফিসার তাহের চৌধুরী, সদ‍্য আগত মাহিন চৌধুরী, শাহীন চৌধুরী, জাহাঙ্গীর আলম ও অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী ইফতেখার চৌধুরী, এবং কুমিল্লা জেলার বিশিষ্ট ব্যবসায়ী অসীম রয় সহ মৌলভীবাজার জেলার এবং ফরহাদ চৌধুরী প্রমুখ। সমিতির সম্মানিত প্রবীণ ব্যক্তিবর্গ স্মৃতিচারণ ও উপদেশ প্রদান করেন এবং বর্তমান নেতৃবৃন্দ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।পরে বর্তমান সভাপতিকে শপথ করান কাজী সাব্বির আহমেদ পরবর্তীতে সভাপতি পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহন করান।উপস্থিত সবাই বাংলাদেশ থেকে আগত নাজু আখন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পরে রাতের খাবার শেষে ১১:৩০ বর্তমান সভাপতি বিগত কমিটির চেয়ে উন্নত সেবা প্রদানের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স