ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠানে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। খবর এনডিটিভি’র।
এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোলতে জানান, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।
জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন।
দৈনিক দুর্বার