ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারকে সময় নিয়ে সংস্কার করতে বললেন জামায়াত আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 25, 2025 ইং
আমির ডা. শফিকুর রহমান ছবির ক্যাপশন: আমির ডা. শফিকুর রহমান
ad728
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময় নিয়ে কাজ করুন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। শনিবার (২৫ জানুয়ারি) দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীযও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

নিউজটি আপডেট করেছেন : Deleted

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
Deleted

Deleted