ঢাকা | বঙ্গাব্দ

অভার অল বাংলাদেশ (OAB Foundation)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 26, 2025 ইং
৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ad728
যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস : বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কনফারেন্স হলে গত শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অভার অল বাংলাদেশ (OAB Foundation)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানে ২০১৮ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি শুরু থেকেই সমাজ উন্নয়ন, মানবাধিকার, পরিবেশ রক্ষা, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্যসেবার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।

উদযাপন অনুষ্ঠানের আলোচনা পর্ব শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। ফাউন্ডার ও ডিরেক্টর আসাদুজ্জামান তুহিন এবং হেড অব এইচআর ফয়সাল তাহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ডিরেক্টর, ডিপার্টমেন্ট অব ইয়ুথ ডেভেলপমেন্ট (ঢাকা জেলা) এ কে এম শাহরিয়ার রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন:

ইবনুক সায়েদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন)

মীর মোহাম্মদ আলি (সহকারী অধ্যাপক, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)

শাইরা মতিন (সিনিয়র সহকারী অধ্যাপক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ)

আসিফ মইনুর চৌধুরী (ক্লাইমেট চেঞ্জ এক্সপার্ট, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)

অনুষ্ঠানে কেক কাটা, র‌্যাফেল ড্র এবং সবুজ গাছ বিতরণের মতো আকর্ষণীয় কার্যক্রম আয়োজন করা হয়। পুরো কনফারেন্স সেন্টার বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন OAB Foundation-এর বিভিন্ন টিম ও বিভাগের সদস্যরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফরহাদ হোসেন (গ্রাফিক্স অ্যান্ড ভিডিও টিম), ফারহানা আলম জেসি (ক্লাইমেট অ্যাকশন টিম), মো. হাসান (লিড, আইটি টিম), আদিব ইমাম (এইচআর টিম), মাইমুনা রহমান (নারী টিম), রাকিব মৃধা (ক্যাম্পাস এম্বাসেডর কো-অর্ডিনেটর), এবং নাসিম লিমন (কনভেনর কমিটি)।

OAB Foundation-এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন সবার অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। সংগঠনটি ভবিষ্যতে আরও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক দুর্বার

কমেন্ট বক্স