ঢাকা | বঙ্গাব্দ

শুভ বড়দিনে আবেদন ২ কোটির, ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে বিশেষ অনুদান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে দুই কোটি টাকা অনুদানের আবেদন করা হলেও প্রধানমন্ত্রী আবেদনের চেয়ে আরও এক কোটি টাকা বাড়িয়ে মোট তিন কোটি টাকা অনুদান প্রদানের নির্দেশনা দিয়েছেন।

গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সারসংক্ষেপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দের প্রস্তাবে তিনি চূড়ান্ত অনুমোদন দেন। মূলত ২৫ ডিসেম্বর উপলক্ষে দেশজুড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে এই বিশেষ অর্থ প্রদান করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপে খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আনন্দ আরও দ্বিগুণ হবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : miskat@dailydurbar.com

কমেন্ট বক্স