প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন সুনিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অবিলম্বে একটি আলাদা ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে একটি ১৬ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই দিকনির্দেশনা দেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের জন্য বয়স্ক ভাতার পরিধি বাড়ানো, ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণদের জন্য মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ভাড়া ছাড়, হাসপাতালগুলোতে প্রবীণবান্ধব বিশেষ চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং সর্বজনীন ‘সিনিয়র সিটিজেন কার্ড’ চালুর মতো যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হয়। রাষ্ট্রপতি তাদের এসব দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।
miskat@dailydurbar.com