ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার ও তরুণদের কল্যাণে সংবিধান সংশোধনের আলোচনা সংসদীয় কমিটিতে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 3, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728

 তরুণদের কল্যাণে জনবান্ধব এবং যুগোপযোগী সংবিধান প্রণয়নের লক্ষ্যে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদীয় কমিটিতে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চীফ হুইপ নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উক্ত বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তরুণ প্রতিনিধিরা সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা প্রদান, গণঅভ্যুত্থানের দাবি বাস্তবায়ন, জরুরি অবস্থাসংক্রান্ত বিধান পর্যালোচনা, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা এবং গণভোটের মতো বিষয়গুলো তুলে ধরেন। বৈঠকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কথা উল্লেখ করে যেকোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তরুণদের প্রতি অনুরোধ জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : miskat@dailydurbar.com

কমেন্ট বক্স