নভেম্বরের ফিফা উইন্ডোর দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে স্কালোনির এই চূড়ান্ত স্কোয়াডে অনুপস্থিত রয়েছেন দলের অন্যতম বড় তারকা ও নিয়মিত মুখেরা। আর্জেন্টিনার জার্সিতে এরই মধ্যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলা লিওনেল মেসি ছাড়াও ফর্মহীনতা, নিষেধাজ্ঞা ও চোটের কারণে স্কোয়াডে রাখা হয়নি রদ্রিগো দি পল, জোভান্নি লো সেলসো, নিকো গঞ্জালেস, পারেদেস, মলিনা এবং লাওতারো মার্তিনেজের মতো তারকাদের।
হেভিওয়েট তারকাদের অনুপস্থিতিতে তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন কোচ স্কালোনি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ সেন্টার-ব্যাক আনসেলমিনো। পাশাপাশি নিজেদের প্রমাণ করার দারুণ সুযোগ পাচ্ছেন নিকো পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও ভালেন্তিন বার্কোদের মতো তরুণ তুর্কিরা। আসন্ন ফিফা উইন্ডোতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে এই নতুন ও তারুণ্যনির্ভর দল নিয়েই মাঠে নামবে আলবিসেলেস্তেরা।
miskat@dailydurbar.com