রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতকালে রাষ্ট্রপতি চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোরালো আহ্বান জানান।
বৈঠককালে মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, এই ঐতিহাসিক উদ্যোগগুলো বাংলাদেশের আধুনিক যোগাযোগব্যবস্থা, দ্রুত শিল্পায়ন ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এছাড়া কুনমিং ও চট্টগ্রামকে সংযুক্ত করার প্রস্তাবিত করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুমুখী যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণে চীনা প্রেসিডেন্টের বিভিন্ন প্রস্তাবকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান।
miskat@dailydurbar.com